1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে পরিবেশ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, একবার ব্যবহারযোগ্য (Single-use) প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ। সভায় সহকারী পরিচালক, পরিদর্শকবৃন্দসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন সহকারী পরিচালক রাসেল মাহমুদ।

সভায় বক্তব্য রাখেন বাপা নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মো. তারিক বাবু, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া, পরিবেশবিদ মো. খালেদ মোশারফ, মাইক্রো ফাইবার গ্রুপের সহকারী ম্যানেজার পারভেজ আহমেদ সুজন, ইপিলিয়ান লিমিটেডের ম্যানেজার মো. আল-আমিন ইসলাম, জলমল টেক্সটাইল মিলস (প্রা:) লিমিটেডের ম্যানেজার নজরুল ইসলাম, আজিজুল রি-সাইকেলিং অ্যান্ড ই-ওয়েস্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজার আরিফুল ইসলাম এবং আল-বাকারা স্টিল কো. লিমিটেডের ম্যানেজার রুবেল আলম।

বক্তারা বলেন, শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ভূমিকা রাখতে হবে। পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দূষণমুক্ত ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভায় আগামী নভেম্বর মাসজুড়ে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি, ক্যাম্পেইন, প্রচারাভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ বলেন, “পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা অনন্য। সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি পরিবেশবান্ধব ও টেকসই শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট