1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ন্যায় ও ইনসাফ কায়েমের আহ্বান মাওলানা মইনুদ্দিনের - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ন্যায় ও ইনসাফ কায়েমের আহ্বান মাওলানা মইনুদ্দিনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন।

রবিবার (২৬ অক্টোবর) বাদ আসর বন্দরের একরামপুর বড় জামে মসজিদ থেকে শুরু হয়ে গণসংযোগটি উইলসন রোড, স্বল্পের চক, কদম রসুল কলেজ মাঠপাড়া ও কদম রসুল এলাকায় এসে শেষ হয়।

গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমরা ভালো থাকতে চাই, এ দেশের মানুষ ভালো থাকতে চায়। আমাদের ভালো থাকতে হলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, “আল্লাহর আইন কায়েম করতে হলে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়যুক্ত করতে হবে।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, “আগামী নির্বাচনে ইসলামের বিজয় হলে, কোরআনের নির্দেশনার আলোকে দেশ পরিচালিত হবে। উন্নয়নের জন্য বরাদ্দকৃত প্রতিটি টাকা সঠিকভাবে হিসাব করে জনগণের কল্যাণে ব্যয় করা হবে, ইনশাআল্লাহ।”

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দিন, মহানগর মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি মো. জহুরুল ইসলাম, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ, থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া।

এছাড়াও স্থানীয় শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ গণসংযোগে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট