1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা- সিলেট মহাসড়কে ৬ কিমি থেমে থেমে যানজট - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

ঢাকা- সিলেট মহাসড়কে ৬ কিমি থেমে থেমে যানজট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে ছয় কিলোমিটার সড়ক জুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মহা সড়কের তারাবো বাসস্ট্যান্ড থেকে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বেড়ে দুপুর ২টায় কাঁচপুর থেকে মৈকুলি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়।

যাত্রী নূরে আলম বলেন, দুপুর দেড়টায় মৈকুলি থেকে জ্যামে আটকা পড়ি। এক ঘণ্টা লেগেছে কাঁচপুর আসতে। দুপুরে ভাপসা গরমে প্রাণ যায় যায়। এভাবে কতদিন চলবে এ যানজট?

সিএনজি চালক বাবুল হোসেন বলেন, ‘এ সড়কে ভুলতা গাউছিয়া থেকে কাঁচপুর পর্যন্ত হর হামেশাই থেমে থেমে যানজট লেগে থাকে। জ্যামে আটকা পড়ে কোনোদিন মালিকের জমা উঠাইতে পারি না। ২টা বাজে কাঁচপুর থেকে ট্রিপ নিয়ে রওয়ানা হয়েছি। এক ঘণ্টায় রূপসী এসেছি।’

গ্লোরি পরিবহনের চালক সিদ্দিক হোসেন বলেন, পাঁচ মিনিটের রাস্তা মৈকুলি থেকে বরাবো অতিক্রম করতে ৫০ মিনিট লেগেছে।

শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, খানা খন্দের কারণে তারাবো বিশ্বরোড থেকে তারাবো পর্যন্ত রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে না। ৮০-১০০ মাইল গতিতে চলা গাড়িটিও এখানে এসে ১৫-২০ মাইল গতিতে চলা শুরু করে। এতে গাড়ির চাপ বাড়ার সঙ্গে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়ক উন্নীতকরণ কাজের জন্য প্রতিবন্ধকতা, আগে যাওয়ার জন্য নিয়ম ভেঙে চালকরা বিপরীত রুটে গাড়ি ঢুকিয়ে একাধিক লাইন তৈরির কারণেও যানজট হচ্ছে। পাশাপাশি হাইওয়ে পুলিশেও জনবলেরও সংকট রয়েছে। তবে যানজট নিরসনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট