1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

ফতুল্লা ধর্মগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সাংগঠনিক উদ্যোগে রবিবার (১২ অক্টোবর) বিকাল ৬টায় নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার গণসংযোগে বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে আর চাঁদাবাজি থাকবে না। আমরা অন্য দলের মতো পকেটে টাকা রাখব না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শাসন কায়েম করব, ইনশাআল্লাহ। জনগণের পাশে থেকে সেবক হিসাবে কাজ করব।”

তিনি আরও বলেন, “ছাত্র ও জনতার আন্দোলনের ফলে মানুষ নতুন চিন্তা করছে। একবার আমাদেরকে দেখুন- আমরা শাসক নই, আপনাদের ভাই এবং সেবক।”

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সাংগঠনিক ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, ইউনিয়ন আমীর মাওলানা ইউনুস আলী এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট