1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২ বখাটে গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে ২ বখাটে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে রাস্তায় উৎপাত করে জনবিরক্তি সৃষ্টি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলেন- সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার স্বপন মিয়ার ছেলে বাঁধন প্রধান (২৫) এবং মনজিলখোলা এলাকার আজিজুল হকের ছেলে নুরুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে বন্দর থানার ধামগড় এলাকায় রাস্তায় জনবিরক্তি সৃষ্টি ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে তাদের আটক করা হয়।

রোববার (১২ অক্টোবর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট