1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে এক বছর নষ্ট করেছে, যা শুধু কাগজে কলমেই রয়ে গেছে। ফলে এ এক বছরে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। তাই অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, “নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে জানে। মানুষ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই নিশ্চিত করবে।”

তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিএনপির নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে। জনগণ বিএনপির পাশে দাঁড়িয়ে সেই আত্মত্যাগকে স্মরণ করছে। আজকের এ সভাই প্রমাণ করে, জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন ফ্যাসিবাদ ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের জায়গা হবে না।”

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খোকন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. শাখাওয়াত হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাস্টার, মহানগর যুবদলের সদস্য মো. জুয়েল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা লুৎফুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা, ওম মোহাম্মদ জিয়াউদ্দিন বিজয়সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট