1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

রূপগঞ্জে ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেহেদী হাসান (২৪) নামের এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান।

এর আগে, ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া কলিম উদ্দিন শাহ মাজার এলাকার সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার দুলাল মিয়ার বাড়িতে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে ভাড়া থাকতেন। পেশায় তিনি মোবাইল ফোন মেরামতের পাশাপাশি ভুলতা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ‘নন্দিনী টেইলার্স’ পরিচালনা করতেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, কয়েক দিন ধরে মেহেদী নিখোঁজ ছিলেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পুলিশকে অবহিত না করেই গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল পরিবার।

তিনি আরও বলেন, নিহতের পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট