1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটি। শনিবার (৩০ আগস্ট) গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান ও নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায়। এতে গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি ভিপি নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী।

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর এই হামলা প্রমাণ করে যে দেশের বিভিন্ন বাহিনী এখনও ফ্যাসিবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছিল, বর্তমানে একইভাবে তারা বিরোধী আন্দোলন দমন করছে।

বিবৃতিতে অবিলম্বে জাতীয় পার্টি ও তাদের নেতাদের বিচারের আওতায় আনা এবং হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট