1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপারেশন ডেভিলহান্ট : বন্দরে আ.লীগ নেতা লুৎফর গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

অপারেশন ডেভিলহান্ট : বন্দরে আ.লীগ নেতা লুৎফর গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে স্থানীয় আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি লুৎফর রহমান সেলিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত লুৎফর রহমান সেলিম পুরান বন্দরের চৌধুরীবাড়ী এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

পুলিশ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাকে বন্দর থানায় দায়েরকৃত ১৪(৮)২৪নং মামলায় আদালতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ আগস্ট) রাতে পুরান বন্দরের চৌধুরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, বন্দর থানার শাহীমসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খাদ্য সরবরাহে যুক্ত থাকার জের ধরে ২০২৪ সালের ২২ জুলাই রাত সাড়ে ১২টায় লুৎফর রহমান সেলিমসহ অন্যান্য আসামিরা বন্দর শাহীমসজিদ এলাকার একটি অটোরিকশা গ্যারেজে হামলা চালায়। এ ঘটনায় ২৩টি অটোরিকশা, চার্জার ও ১টি টেলিভিশন লুট করা হয়।

বন্দর থানা পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট