1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মুক্তিযোদ্ধার ফাটল হওয়া বাড়ী পরিদর্শনে জামায়াত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

ফতুল্লায় মুক্তিযোদ্ধার ফাটল হওয়া বাড়ী পরিদর্শনে জামায়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও’র বাসভবনের পুকুর সেচ দেওয়ার কারণে ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম এর নিজ মালিকানাধীন বাড়ি ধসে পড়ে। বর্তমানে ওই বাড়িতে মুক্তিযোদ্ধার স্ত্রী ও মেয়ে লাবনী আক্তার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঘটনাস্থল ঘুরে দেখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “আমরা দেখলাম ইউএনও’র পুকুর সংস্কার কাজ করার সময় মুক্তিযোদ্ধা ইব্রাহিমের মেয়ের বাড়িসহ তিনটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। দেয়াল ভেঙে হেলে পড়েছে। পরিবারগুলো ভয়াবহ ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। প্রশাসকের কাছে আমাদের দাবি, বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “উপজেলা প্রশাসকের বাসভবনের পাশে মুক্তিযোদ্ধা পরিবারের এমন ঘটনা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল। আমরা প্রশাসনকে অনুরোধ করব ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়াতে।”

ঘটনাস্থলে নারায়ণগঞ্জ মহানগরী ও ফতুল্লা থানা জামায়াতের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট