1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

ফতুল্লায় মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ১৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকালে জামতলা, মাসদাইর, তালা ফ্যাক্টরি, বেকারীর মোড় হয়ে মাসদাইর বাজার পর্যন্ত গণসংযোগ চলেছে।

সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ কোরআনের আয়াত থেকে দেশের জন্য কোরআনের আইন কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামি দেশে কোরআনের আইন চালু করতে চায়। এতে চাঁদাবাজি, জুলুম ও অন্যায় শাসন বন্ধ হবে।”

গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে থানা সেক্রেটারি কামরুল ইসলাম, জামায়াত নেতা নজরুল ইসলাম, আবু সুফিয়ানসহ শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট