1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগ নিলেন যুবদল নেতা রনি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগ নিলেন যুবদল নেতা রনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভারি বৃষ্টির কারণে ফতুল্লার ডিএনডি এলাকার বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে সড়ক তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ে। এ সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

তিনি বলেন, “প্রতি বছরই আশা করি আগামী বছর জলাবদ্ধতার ভোগান্তি শেষ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। সবচেয়ে বেশি দুর্ভোগ হয় ছোট ছোট শিক্ষার্থীদের। বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় উঁচু-নিচু জায়গা বা গর্ত বোঝা যায় না, ফলে অসতর্কতাবশত বিপদে পড়তে হয়। এসব মেনে নিয়েই শিশুরা স্কুলে যায়। বাসায় ফিরে আসে।”

রনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ভেকু লাগিয়ে খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ডিএনডির প্রায় ২০টি গ্রামের সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে আছে।

শনিবার (৯ আগস্ট) ফতুল্লা ডিএনডি এলাকায় পরিদর্শনে এসে তিনি পানি নিষ্কাশনের জন্য দখলকৃত খাল উদ্ধার ও পরিষ্কারের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “বিগত প্রায় ১৭ বছর এই জলাবদ্ধতা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। প্রকৃত সমস্যা নির্ণয় করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে, নয়তো জলাবদ্ধতা পুনরায় হবে। ডিএনডি এলাকার প্রায় ১০ লাখ মানুষের দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”

ডিএনডি প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১৩শ’ কোটি টাকার কাজ শেষ হলেও প্রকল্পের বাইরে থাকা নীচু এলাকার খালগুলো ভরাট থাকায় প্রকল্পের সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না বলে জানান রনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট