1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যানজট-জলাবদ্ধতা নিয়ে নাসিক সচিবের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

যানজট-জলাবদ্ধতা নিয়ে নাসিক সচিবের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শহরের দীর্ঘদিনের যানজট, জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলমের সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় নগরের একটি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংগঠনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সাবেক সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম মুন্সী, নগর অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “শহরে যানজটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। বহুবার বিভিন্ন কর্তৃপক্ষকে জানানো হলেও আজও কার্যকর কোনো সমাধান হয়নি। এছাড়া বৃষ্টিপাতের সময় জলাবদ্ধতা শহরবাসীর জন্য দুর্ভোগ ডেকে আনে।”

সুলতান মাহমুদ বলেন, “সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেমন জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি সহজলভ্য হওয়া প্রয়োজন। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর না থাকায় এসব সেবা এখন সময়সাপেক্ষ ও দুরূহ হয়ে উঠেছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট