1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদলের আহ্বায়ক ও তরুণ দলের সভাপতি আটক - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদলের আহ্বায়ক ও তরুণ দলের সভাপতি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও রোড এলাকার নিজ বাসা থেকে এস এম আসলামের এবং আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

এছাড়া আটককৃত টি এইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪৩৫ ধারায়ও মামলা রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের ডিটেনশনের আদেশ পাওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হবে।

আটক এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, টি.এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট