1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকার রাজপথে স্বেচ্ছাসেবক দলের নেতা বাবু'র নেতৃত্বে বিশাল শো-ডাউন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

ঢাকার রাজপথে স্বেচ্ছাসেবক দলের নেতা বাবু’র নেতৃত্বে বিশাল শো-ডাউন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আয়োজিত বিজয় র‌্যালিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে কয়েক হাজার নেতাকর্মী।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা রাজধানীর নটর ডেম কলেজের সামনে জড়ো হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান নেন। এসময় তাদের অনেকের মাথায় ছিল নানা রঙের ক্যাপ এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু বলেন “আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় রাজপথে থেকেছি। বিএনপির নেতাকর্মীরা কেবলমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বারবার নিপীড়নের শিকার হয়েছেন। আমাদের আনন্দ অন্য কোথাও নয়, গণতন্ত্র ফিরে আসার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই।

তিনি আরও বলেন, “আমরা বুকের রক্ত দিয়েছি, মামলা-হামলা-জেল-জুলুম সহ্য করেছি। সেই ত্যাগের বিনিময়েই আজ গণতন্ত্র ফিরে এসেছে। এই ফিরে পাওয়ার মুহূর্তেই আমরা উপস্থিত হয়েছি এবং বিজয়ের মিছিল করছি। এই বিজয় মিছিল চলবে ততদিন, যতদিন পর্যন্ত প্রকৃত জনগণের বিজয় নিশ্চিত না হয়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট