1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাষাঢ়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন এনসিপির - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

চাষাঢ়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন এনসিপির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি এবং ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তির দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জে আতশবাজি ফুটিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে এনসিপির নেতাকর্মীরা ২৪টি আতশবাজি ফুটিয়ে ২০২৪ সালের বিজয়ের প্রথম বার্ষিকী উদযাপন করেন। আতশবাজির ঝলকে আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ।

এ সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা পালাইছে’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন বলে জানান নেতারা।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, “৫ আগস্টের প্রথম প্রহরে অভ্যুত্থানের শহীদদের স্মরণে ২৪টি আতশবাজি ফুটিয়ে আমরা বিজয় উদযাপন শুরু করেছি। গত বছর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার সরকার উৎখাত হয়েছে। এই অর্জন দেশের প্রতিটি মানুষের।”

তিনি আরও বলেন, “এই বিজয় যেন অপূর্ণ না থাকে, সে লক্ষ্যে দেশের অপ্রাপ্তিগুলোকে প্রাপ্তিতে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বর্ষপূর্তি উদযাপনের সময় এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট