1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঐক্যবদ্ধ জনতার শক্তিই পরিবর্তনের মূল হাতিয়ার-মুফতি দেলাওয়ার হোসাইন সাকী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

ঐক্যবদ্ধ জনতার শক্তিই পরিবর্তনের মূল হাতিয়ার-মুফতি দেলাওয়ার হোসাইন সাকী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে আইনী ও নীতিগত সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

তিনি বলেন, ‘৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরঅম্লান স্মৃতি। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, তার সফলতা এসেছিল এই দিনে। আজকের দিনটি আমাদেরকে সেই স্বৈরতান্ত্রিক কাঠামোকে স্থায়ীভাবে বিলুপ্ত করার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেয়।’

সোমবার (৫ আগস্ট ২০২৫) সকালে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত খতমে কুরআন, দোয়া, গণজমায়েত ও বিজয় মিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

মুফতি দেলাওয়ার হোসাইন সাকী আরও বলেন, ‘জুলাই শুধু ক্ষমতার পালাবদলের জন্য আসেনি, এটি এসেছে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার চিরতরে বিলুপ্তির লক্ষ্যে। আর সেই লক্ষ্য পূরণে আইনী সংস্কার, নীতিগত দৃঢ়তা এবং জনতার ঐক্যই পারে কাক্সিক্ষত রাষ্ট্র বিনির্মাণ করতে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদের শেখায়- ঐক্যবদ্ধ জনতার শক্তিই পরিবর্তনের মূল হাতিয়ার। তাই সবাইকে সেই ঐক্যের নজির স্থাপন করে সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি ২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন। সেইসাথে আন্দোলনে অংশগ্রহণকারী সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান।

সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “জুলাইয়ের রক্ত ও জীবন উৎসর্গের চূড়ান্ত স্বার্থকতা তখনই অর্জিত হবে, যখন বাংলাদেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্য অর্জনে অবিচলভাবে সংগ্রাম চালিয়ে যাবে।”

গণজমায়েত ও বিজয় মিছিল শেষে ডিআইটি এলাকার জুলাই-আগস্ট স্মৃতিকোণে জুলাই যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট