1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
স্বৈরাচার পতনের এক বছর পূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতন হয়। তাই অভ্যুত্থানের এই মাসে আমাদের সকলকে একটি জনকল্যাণমুখী দেশ গড়ার দৃঢ় সংকল্প নিতে হবে।’

সোমবার (৪ আগস্ট) বাদ মাগরিব নগর কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ। সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে। আমরা তাদের রক্তের ঋণ কখনো ভুলবো না।’

তিনি আরও জানান, অভ্যুত্থানের শহীদদের স্মরণে আগামী ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে খতমে কুরআন, দোয়া, গণজমায়েত এবং বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে।

সবশেষে তিনি সকল নারায়ণগঞ্জবাসীকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট