1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রম আদালত আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রম আদালত আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেছেন শ্রম আদালত আইনজীবী সমিতি নারায়ণগঞ্জের সদস্যবৃন্দ।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে আইনজীবীরা অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সময় শহীদ হওয়া ছাত্র, শিক্ষক, শ্রমিকসহ সকল পেশাজীবীর আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা হয়।

পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রম আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন মিটু এবং কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জাকির হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট