1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব-মাও.মঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব-মাও.মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ রবিবার (৩ আগস্ট) বিকেলে নবীগঞ্জ, কদমরসুল, কবিলের মোড়সহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এসময় হেঁটে হেঁটে স্থানীয় ব্যবসায়ী, দোকানদার, পথচারী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে তিনি জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে চাই। এই এলাকার প্রধান সমস্যাগুলো হলো নবীগঞ্জ সেতু, আবাসিক গ্যাস, সুপেয় পানির অভাব। নির্বাচিত হলে এগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব। আমি সেই লক্ষ্যেই জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।”
এসময় স্থানীয় ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনেকে তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই, যিনি আমাদের দুঃখ-কষ্টের সঙ্গী হবেন। মাওলানা মঈনুদ্দিন আহমাদের মধ্যে আমরা সেই গুণাবলী দেখতে পাচ্ছি।”

এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম-শূরা সদস্য মো. জাকির হোসাইন, বন্দর উত্তর থানা জামায়াতের আমির মুফতী মাওলানা আতিকুর রহমান, নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলামসহ স্থানীয় শতাধিক নেতৃবৃন্দ। তারা স্লোগান, হ্যান্ডবিল বিতরণ ও আলাপচারিতার মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে মাওলানা মঈনুদ্দিন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট