1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ মহানগর বিএনপির - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

বন্দরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ মহানগর বিএনপির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। শনিবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ টিপুর নেতৃত্বে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকা থেকে শুরু করে দেওয়ানবাগ বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে এই প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বিএনপি নেতারা বিভিন্ন দোকান, রাস্তাঘাট, পথচারী, রিকশাচালকসহ সর্বসাধারণের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন— বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, বিএনপি নেতা আমিনুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিব, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ পাঁচটি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট