1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধ:বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধ:বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বাবুল হোসেন নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শাহ আলম মানিক এবং বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। তারা জানান, সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। তবে পুলিশ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা রুহুল আমিন বলেন, “শাহ আলম মানিক আমাদের দলের একজন কর্মী বাবলুকে পিস্তল দিয়ে মারধর করেন। আমরা বিষয়টি জানতে চাইলে মানিক পালিয়ে যান। আমাদের কেউ গুলি চালায়নি, বরং মানিকই ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করেছেন।”

অন্যদিকে, শাহ আলম মানিক বলেন, “আমি বাড়ির সামনে বসা ছিলাম। হঠাৎ রুহুল আমিন ৫০-৬০ জন সহযোগী নিয়ে আমার ওপর অস্ত্রসহ হামলা চালায়। তারা ছয় রাউন্ড গুলি ছোড়ে এবং আমার ব্যানার ভাঙচুর করে। হামলার সিসিটিভি ফুটেজও রয়েছে।”

আহত বাবুল হোসেনের ভাই সেলিম মিয়া অভিযোগ করেন, “আমার ভাইয়ের জমি দখল করতে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গুলির কোনো প্রমাণ মেলেনি এবং এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগও দেয়নি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট