1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৩১-দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল নেতা বাবু'র ধারাবাহিক কর্মসূচী পালন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

৩১-দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল নেতা বাবু’র ধারাবাহিক কর্মসূচী পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১- দফা ও সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবুর মাসব্যাপী সমাজকল্যাণ ও উন্নয়নমূলক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা- নারায়ণগঞ্জ হাইওয়ে রোডের দু-পাশে ময়লা আবর্জনা না ফেলার জন্য সচেতন মূলক ব্যানার ফেষ্টুন ও লিফলেট বিতরন করা হয়েছে।

লিফলেট বিতরনকালে স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হাসান বাবু বলেন, দেশটা আমাদের তাই দেশটাকে সুন্দর রাখাসহ পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্বও আমাদের। তাই নীতিবাচক কিছু যেন পরিবেশের উপর প্রভাব বিস্তার না করতে পারে তাই আমাদের এ প্রচেষ্টা। সে সাথে পরিবেশ রক্ষার্থে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম আপেল, নাছির মাদবর, রফিকুল ইসলাম রকি, লেলিন, সাগর, উজ্জল, শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট