1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার নরসিংপুরে নারী মাদক সম্রাজ্ঞীর পায়েলের নিয়ন্ত্রনে মাদকের ওপেট স্পট - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ফতুল্লার নরসিংপুরে নারী মাদক সম্রাজ্ঞীর পায়েলের নিয়ন্ত্রনে মাদকের ওপেট স্পট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার ভোলাইল গেউদ্দারবাজার এলাকায় মাদকের অভায়রান্যে পরিনত হয়েছে। শুধু পুরুষ মাদক ব্যবসায়ী নয় বরং পুরুষদের সাথে পাল্লা দিয়ে এবার নারী মাদক ব্যবসায়ীরাও ওপেন স্পট খোলে পাইকারী ও খুঁচরা বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। এবার ফতুল্লার নরসিংপুর বকুল তলা শ্নশানঘাট এলাকায় নার্গিস আক্তার পায়েল নামের এক নারী মাদক সম্রাজ্ঞীর সন্ধান পাওয়া গেছে। নার্গিস আক্তার পায়েলের নিয়ন্ত্রনেই চলছে নরসিংপুরের ওপেন স্পটসহ আশে পাশের এলাকার মাদক ব্যবসা এমনটাই দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নারী মাদক সম্রাজ্ঞী নার্গিস আক্তার পায়েলের স্পটে অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে দেখা যায়, ফতুল্লার ভোলাইল নরসিংপুর বকুলতলা শ্নশানঘাট সংলগ্ন এলাকায় স্বামী পরিত্যক্তা নার্গিস আক্তার পায়েলের বসবাস। পায়েলের বাড়ীর পাশেই বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মহড়া প্রদান করছে স্থানীয় উঠতি বয়সের কিছু যুবক। প্রত্যেকের হাতে দেখা গেছে ধারালো ছোড়া এবং লাঠিসোটা। প্রাথমিকভাবে দেখা গেলে মনে হবে, মাদক স্পটে চলছে অস্ত্রের মহড়া! এদিকে আবার, হোন্ডাযোগে ও পায়ে হেটে মাদক সেবীরা নার্গিস আক্তার পায়েলের স্পট থেকে মাদক সংগ্রহ করছে। মূলত ইয়াবা এবং গাঁজা’ই বিক্রি করা হচ্ছে উক্ত স্পট থেকে। স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষও উক্ত মাদক স্পট থেকে মাদক সংগ্রহ করতে দেখা গেছে। ইয়াবা প্রতি পিচ ৩’শ টাকা এবং গাঁজার পুড়িয়া ১’শ টাকা করে বিক্রি করা হচ্ছে উক্ত মাদক ম্পট থেকে। (বি:দ্র:নিরাপত্তাজনিত কারনে ছবি কিংবা ভিডিও তোলা সম্ভব হয়নি)

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলতে চাইলে পাশ কাটিয়ে চলে যান অনেকে। এমনকি,
নারী মাদক সম্রাজ্ঞী পায়েলের মাদকের বেচাকেনার বিষয়ে জানতে চাইলেই সাধারন মানুষের মাঝে বিরাজ করতে দেখা গেছে অজানা আতংক। তবে, স্থানীয় কিছু যুবক নারী মাদক সম্রাজ্ঞী নার্গিস আক্তার পায়েলের মাদক স্পটের বিষয়ে কথা বলতে রাজী হলেও শর্ত জুড়ে দেয়া হয় নাম ও পরিচয় গোঁপন রাখার। পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যাক্তি জানান, দীর্ঘদিন ধরেই নার্গিস আক্তার পায়েলের মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক স্পটে বিভিন্ন ধরনের মাদকের বেচাকেনা। মাদক সংগ্রহে সহজলভ্যতা হওয়ায় দূর দূরান্ত থেকে মাদক সেবীরা মাদক সরবরাহ করার জন্য পায়েলের মাদক স্পটে চলে আসে। কতিপয় প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়া থাকায় পায়েলের মাদক স্পট বন্ধে কাউকেই পদক্ষেপ নিতে দেখা যায়নি। জনশ্রুতি রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই নাকি চলে নারী মাদক সম্রাজ্ঞী পায়েলের মাদক ব্যবসা। আর এজন্যই আইনশৃঙ্খলা বাহিনীর কোন সংস্থাকেই পায়েলের মাদক স্পটে অভিযান চালাতে দেখা যায়নি বলেও অভিযোগ করা হয়।

তিনি আক্ষেপের সাথে বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় বসবাস করে আসছি। কয়েকদিন পর পরই মাদক স্পটের আধিপত্য নিয়ে মাদক সিন্ডিকের লোকজনদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি, মাদক সরবরাহের সহজলভ্যতা হওয়ায় স্থানীয় যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাই নারী মাদক সম্রাজ্ঞী পায়েলের মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনিসহ স্থানীয় লোকজন। অন্যথায়, যে কোন সময় মাদক স্পটের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে বড় ধরনের দুঘর্টনার শংকাতো রয়েছেই সে সাথে ধ্বংসের হাত থেকে যুব সমাজকে রক্ষার্থে মাদক স্পটের উচ্ছেদ এবং নার্গিস আক্তার পায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও জোড় দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী

ফতুল্লা মডেল থানার (ওসি) শরীফুল ইসলাম বলেন, পুলিশ মাদকের বিষয়ে সর্বদাই জিরো টলারেন্সে রয়েছেন। মাদকের বিরুদ্ধে জিহাদসহ মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নারী মাদক সম্রাজ্ঞী পায়েলের মাদক স্পটের বিষয়ে অবগত নন বলে তিনি দাবি করেন। তবে, সাংবাদিকদের মাধ্যমে যেহেতু তথ্য পেয়েছি দ্রুত সময়ের মধ্যে নারী মাদক সম্রাজ্ঞী পায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বস্থ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট