1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বেচ্ছাসেবক দলনেতা বাবু'র নেতৃত্বে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে লিফলেট বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

স্বেচ্ছাসেবক দলনেতা বাবু’র নেতৃত্বে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসন বাবুসহ তার সহযোদ্ধারা।

বুধবার (২৪ জুলাই) সকালে ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারন মানুষের মাঝে ৩১-দফা কর্মসূচীর অংশ হিসেবে এ লিফলেট বিতরন করা হয়।

লিফলেট বিতরণ কালে নাজমুল হাসান বাবু বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যামে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু দূর্বৃত্ত ও সন্ত্রাসীগোষ্ঠী সরকারি, বেসরকারি, ব্যাক্তি মালিকানাধীন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, দখলদারী, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা বিএনপির নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমাদের সন্ত্রাস বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চাই। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করতে সকল ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

লিফলেট বিতরণ কালে জেলা ও ফতুল্লার স্বেচ্ছাসেবক দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট