1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, চালক-হেলপার আটক - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ফতুল্লায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, চালক-হেলপার আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা ফতুল্লার কুতুবপুর সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল। অভিযানে ট্রাক ও এর চালক-হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট