1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিমান দুঘর্টনায় হতাহতের জন্য খেলাফত মজলিসের দোয়া - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট ‎ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর বন্দরে শতবর্ষী মাটির মটকা উদ্ধার, সংরক্ষণের দাবি

বিমান দুঘর্টনায় হতাহতের জন্য খেলাফত মজলিসের দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব শহরের জামতলাস্থ মহানগর কার্যালয়ে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, সদর থানা সভাপতি মুহাম্মদ শামীম প্রমুখ।

দোয়া মাহফিলে নিহতদের মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট