1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাইলস্টোনে হতাহতের ঘটনায় হিন্দু ছাত্র মহাজোটের শোক - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি ও গুলিবর্ষণ সিদ্ধিরগঞ্জে অবৈধ ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, হত্যাকারীদের বাড়ীতে জনতার অগ্নিসংযোগ শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলো নারায়ণগঞ্জ পুলিশ আড়াইহাজার থানা থেকে পালাল আসামি ফতুল্লার শীষমহলে মন্দির উন্নয়নের নামে চলছে দীলিপের ব্যাপক চাঁদাবাজি! সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক

মাইলস্টোনে হতাহতের ঘটনায় হিন্দু ছাত্র মহাজোটের শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রচ্ছদ
সংগঠন সংবাদ

প্রকাশিত: ২১:০১, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনে হতাহতের ঘটনায় হিন্দু ছাত্র মহাজোটের শোক
মাইলস্টোনে হতাহতের ঘটনায় হিন্দু ছাত্র মহাজোটের শোক
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ চাষাড়স্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।

সভাটি সঞ্চালনা করেন হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র সাহা, সদস্য সচিব সম্ভুনাথ দে, হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি শ্রী পরশ হাজরা ও শ্যামল দাস, সিনিয়র সহ-সভাপতি শ্রী রতন দাস, প্রচার সম্পাদক শ্রী সজীব চক্রবর্তী শান্ত, সহ-প্রচার সম্পাদক শ্রী রাম মোদক, সহ-সমাজসেবা সম্পাদক শ্রী প্রীতম দাস, সদস্য শ্রী নীরব চক্রবর্তী ও শ্রী সৃজন দাস।
সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস ও প্রচার সম্পাদক শ্রী সজীব চক্রবর্তী শান্ত।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “উত্তরার স্কুলে যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক, যা পুরো বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা হিন্দু ছাত্র মহাজোট পরিবার শোকাহত। নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করি।”

সংগঠনটির প্রচার সম্পাদক বলেন, “যে শিশুদের তাদের বাবা-মা আগুনের কাছাকাছি যেতে নিষেধ করতেন, সেই আগুনই আজ তাদের জীবন কেড়ে নিয়েছে। আমরা মর্মাহত ও শোকাহত। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট