1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিপুল পরিমানের গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে বিপুল পরিমানের গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রবিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযানটি চালায়।

গ্রেফতারকৃতরা হলেন: বরিশালের কাজিরহাট থানার ইসমাইল খানের ছেলে পিকআপ ড্রাইভার ইমরান (২৩), বাগেরহাটের কচুয়া থানার সোলেমান ফকিরের ছেলে মো. আলমগীর (২৫), কুমিল্লা সদর দক্ষিণের হারুন মিয়ার ছেলে মোটরসাইকেল চালক মো. মাসুম (২৮)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে পিকআপে করে বহন করছিল। তাদের সহযোগিতায় মোটরসাইকেল চালিয়ে মাসুম রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নজরে রেখে ‘গাইড’ দিচ্ছিল।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তাদের কাছ থেকে গাঁজাবাহী পিকআপ, একটি মোটরসাইকেল ও সাড়ে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট