1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের পক্ষে-মুজিবুর - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি

নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের পক্ষে-মুজিবুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ এলজিইডি ভবনের সামনে জেলা তাঁতীদলের আয়োজনে তারেক রহমানের বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুজিবুর রহমান বলেন, “আজকে দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রহর গুনছে, ঠিক তখনই একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এ সকল কুৎসা, অপপ্রচার ও কটূক্তির তীব্র নিন্দা জানাই। ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না।”

তিনি আরও বলেন, “যাদের মেম্বার হবার যোগ্যতাও নেই, তারাই আজ উল্টাপাল্টা কথা বলছে। আমরা তাদের সতর্ক করে দিতে চাই— সামনে নির্বাচন আসছে, তখনই প্রমাণ হবে জনগণ কাদের পক্ষে।”

এর আগে বিক্ষোভ মিছিলটি ইসদাইর বুড়ির দোকান থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে এলজিইডি ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

যুবদল নেতা হাসান ইমাম সম্রাট এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীদলের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার,সাধারণ সম্পাদক মীর ইমনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট