1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আওয়ামী লীগ নেতা সহিদুল মৃধা গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে আওয়ামী লীগ নেতা সহিদুল মৃধা গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা (৫৫)-কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। তিনি সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত শফিউদ্দিন মৃধার ছেলে। সোমবার (১৪ জুলাই) রাতে সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট সকাল ১১টায় কদম রসুল কলেজের সামনে চলমান ছাত্র আন্দোলনের সময় শহিদুল মৃধাসহ এজাহারনামীয় ১ থেকে ২৯ নম্বর আসামি ও তাদের অজ্ঞাতনামা সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তারা বাদীকে রক্তাক্ত জখম করে এবং জনতার হস্তক্ষেপে পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট