1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সেভেন মার্ডার : র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলো নারায়ণগঞ্জ পুলিশ আড়াইহাজার থানা থেকে পালাল আসামি ফতুল্লার শীষমহলে মন্দির উন্নয়নের নামে চলছে দীলিপের ব্যাপক চাঁদাবাজি! সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন

নারায়ণগঞ্জে সেভেন মার্ডার : র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেন।সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গুমের মামলায় তদন্তের স্বার্থে এ অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা এবং এ মামলার অন্যতম আসামি সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান। এদিন জুলাই-আগস্টের গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ৭ আগস্ট। এদিন গুমসহ আরও ৬ মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট