1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকার সমাবেশ সফল করতে জামায়াতের মিছিল ও সমাবেশ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ঢাকার সমাবেশ সফল করতে জামায়াতের মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকায় আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে প্রস্তুতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকালে মেট্রো হল মোড়ে নারায়ণগঞ্জ পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “৩৬-শে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে বুকে ধারণ করে সব অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণ করবো। অতীতে যেমন জামায়াতে ইসলামী দলমত নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে, তেমনি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামেও সামনে থাকবে। সেই বাংলাদেশ হবে দরিদ্র-মুক্ত ও সমৃদ্ধ।”

মিছিলে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন, মহানগর কর্ম পরিষদের সদস্য মাওলানা ওমর ফারুক, হাবিবুর রহমান মল্লিক, স্থানীয় থানা জামায়াতের আমীর, সেক্রেটারিসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট