1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে মামুন হত্যায় রাসেল ফকির গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জে মামুন হত্যায় রাসেল ফকির গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার পলাতক এজাহারনামীয় ৩ নম্বর আসামি রাসেল ফকির (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে।

এর আগে, গত ১০ জুন ২০২৫, মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করলে, ওই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মো. মামুন ভূঁইয়া (৩৫), গুলিবিদ্ধ হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই র‍্যাব-১১ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাসেল ফকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট