1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই নারী আটক - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :

শহরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই নারী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া ২ নম্বর রেলওয়ে সুপার মার্কেট এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধারসহ দুই নারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জুন) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর আফসান।

অভিযান চলাকালে ২৩০ গ্রাম গাঁজা ও ২৮৯টি গাঁজার পুরিয়া, একটি দেশীয় তৈরি চেইন, একটি বড় দা, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় মোছা. সাথী খাতুন (৩০) ও সখিনা বেগম (৬০) নামে দুই নারীকে আটক করা হয়। দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান শেষে আটক নারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট