1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অসুস্থ বিএনপি নেতা লাভলুর পাশে জমিয়তের মুফতি মনির কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট

অসুস্থ বিএনপি নেতা লাভলুর পাশে জমিয়তের মুফতি মনির কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাসায় ছুটে যান জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।

সম্প্রতি কাশীপুর এলাকার লাভলুর বাসভবনে উপস্থিত হয়ে মুফতি মনির কাসেমী তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান। তিনি বলেন, “নুরুল ইসলাম লাভলু একজন সৎ, নির্লোভ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। তার অসুস্থতার খবর শুনে আর দেরি করতে মন চায়নি।”

তিনি লাভলুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন এবং বলেন, “আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এই কামনা করি। একজন নেতার অসুস্থতা শুধু তাঁর পরিবারের নয়, এটি সমাজ ও রাজনৈতিক অঙ্গনের জন্যও এক ধাক্কা।”

মুফতি মনির কাসেমীর সঙ্গে জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তার এ মানবিক উদ্যোগ নেতাকর্মীদের মাঝে প্রশংসা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্থানীয় রাজনৈতিক মহলে মুফতি মনির কাসেমীর এ সফরকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে, যা রাজনৈতিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট