1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সনাতনী ছাত্র সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট

সনাতনী ছাত্র সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কুমিল্লার মুরাদনগরে একজন নারীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের ভিডিও ধারণ, ঢাকার খিলক্ষেতসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ সনাতনী ছাত্র সমাজ।

রোববার (২৯ জুন) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সনাতনী ছাত্র সমাজ, জাগো হিন্দু পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর যৌথ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপর পরিকল্পিতভাবে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। খিলক্ষেতের মন্দির ভাঙচুর তারই উদাহরণ। অথচ দেশের বহু সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠলেও সেগুলো উচ্ছেদে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায় না।”

তারা বলেন, “হিন্দুরা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ৯ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। এরপরও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।”

সরকার ও সামরিক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “আপনারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন।”

সমাবেশে বক্তারা মিথ্যা মামলা, ধর্মান্তরকরণ এবং সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ তুলে ধরেন। একইসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রঞ্জিত চন্দ্র দে, জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা কৃষ্ণ দাস কাজল, সহসভাপতি চন্দন কুমার, সাধারণ সম্পাদক সুজন দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ, রূপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রাহুল দাস রিপন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা।

নারায়ণগঞ্জ সনাতনী ছাত্র সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অভিকর নয়ন, আনান কুমার সাহা, দুর্জয় সাহা পলক, দেবনীল ভট্টাচার্য, শ্রাবণ সাহা, হৃদয় দে, বিজয় দাস, অরিজিৎ রায়, শুভ জিৎ সাহা, সুজন রায়, প্রীতি দে, অবন্তি কর, নন্দিনী দাস, পূজা সাহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট