1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের জোড়া খুনের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

বন্দরের জোড়া খুনের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন হাফেজীবাগ এলাকায় আধিপত্য ও স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে রাজমিস্ত্রী ও যুবক নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানার ২২নং ওয়ার্ডের হাফেজীবাগ এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে রনী (৪৬) ও তার ছেলে রায়হান (২৬)।

শুক্রবার (২৭ জুন) রাত ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে হত্যা মামলায় তাদের আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত শনিবার (২২ জুন) রাত ১১টার দিকে বন্দরের শাহী মসজিদ এলাকায় আধিপত্য ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস (৭০) কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে আবারো সংঘর্ষে প্রতিপক্ষের সন্ত্রাসী জাফর ও রনী গ্রুপ মিলে মেহেদী হাসান নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরদিন ২৩ জুন বন্দর থানায় নিহত দু’জনের পরিবার পৃথক দুটি হত্যা মামলা দায়ের করে। মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট