1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট ‎ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড়কে সংযুক্ত করতে প্রস্তাবিত কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। শনিবার (২৮ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে “কালীর বাজার বৃহত্তর ব্যবসায়ী বৃন্দ ও স্থানীয় জনসাধারণ” ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বৃহত্তর কালীর বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন ব্যবসায়ী হাজী মো. নাজির খান এবং সঞ্চালনায় ছিলেন মো. রবিন হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ব্যবসায়ী তপু চৌধুরী, মো. সুমন চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ড. সাইফুল ইসলাম, গাজী শাহ আলম, হাজী মোতালেব হোসেন, হাজী শারজাহান, মোহাম্মদ রুস্তম, মোহাম্মদ জিসান, মো. শাহ আলম ও পারভীন আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি কদম রসুল সেতুর পশ্চিম পাড়ের মুখটি নারায়ণগঞ্জ কলেজের সামনে নামবে। এটি আমাদের জন্য দুশ্চিন্তার ও আতঙ্কের বিষয়। কারণ কালীর বাজার ও তৎসংলগ্ন ফলপট্টি এলাকা ইতিমধ্যেই শহরের ব্যস্ততম অঞ্চলগুলোর একটি। এখানে রয়েছে নারায়ণগঞ্জ হাই স্কুল ও নারায়ণগঞ্জ কলেজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শহরের প্রধান দুই বাজার—কালীর বাজার ও দিগুবাবু বাজার, এবং রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক।

এই এলাকায় সবসময় যানজট লেগে থাকে। এমন পরিস্থিতিতে সেতুর উঠানামার মুখ এখানে হলে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, “স্বাভাবিক সময়েই আমরা ব্যবসা পরিচালনা ও চলাচলে বিপাকে পড়ি, নতুন সেতুর মুখ এখানে হলে দুর্ভোগ আরও ভয়াবহ হবে।”

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন তারা এই নকশা পুনর্বিবেচনা করে সেতুর পশ্চিম অংশের সংযোগপথ অন্যত্র সরিয়ে নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট