1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে গাজী টায়ারস-এ অগ্নিকান্ড: ৫ যুবক গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

রূপগঞ্জে গাজী টায়ারস-এ অগ্নিকান্ড: ৫ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলীর ভুইয়ার ছেলে রাজু মিয়া, একই এলাকার নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহ ছেলে শফিকুল ইসলাম।

২০২৪ সালের ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় অজ্ঞাতনামা উশৃঙ্খল ব্যক্তিরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন কর্তৃপক্ষ।

এ ঘটনায় গত ১২ অক্টোবর গাজী টায়ারস কারখানার সহব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “তদন্তে অগ্নিকাণ্ডে গ্রেপ্তারকৃতদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭৪ জন নিখোঁজ ছিলেন বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট