1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহাসমাবেশ সফল করার আহ্বান মুফতি মাসুম বিল্লাহর - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

মহাসমাবেশ সফল করার আহ্বান মুফতি মাসুম বিল্লাহর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছেন হযরত পীর সাহেব চরমোনাই। একইসঙ্গে দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদ জানাতে এ সমাবেশ আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার চত্বরসহ শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “এসব দাবি এখন শুধুমাত্র একটি দলের নয়, বরং তা গণমানুষের দাবিতে রূপ নিয়েছে। তাই জাতীয় মহাসমাবেশ সফল করা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এই আন্দোলন শুধু ইসলামী আন্দোলনের নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমাবেশে যোগ দিতে হবে।”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন— নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, শ্রমিক আন্দোলনের নগর সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, যুব আন্দোলনের নগর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান প্রমুখ।

নগর সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, “২৮ জুনের এই মহাসমাবেশ হবে বাতিল শক্তির মুখোশ উন্মোচনের দিন। আমরা সেদিন ঘোষণা দিতে চাই— ইসলামই আমাদের পরিচয়, রাসূল (সা.) এর আদর্শই আমাদের পথ এবং ইসলামী শাসন ব্যবস্থাই আমাদের লক্ষ্য।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট