1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না. গঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৫৭ জন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

না. গঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৫৭ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়।

এ বছর নারায়ণগঞ্জ জেলার ২৬টি কেন্দ্রে মোট ২২ হাজার ৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ১০ হাজার ২৯৪ জন ছাত্র এবং ১১ হাজার ৭৭৪ জন ছাত্রী।

পরীক্ষার প্রথম দিনে জেলায় অনুপস্থিত ছিলেন ৩৫৭ জন পরীক্ষার্থী।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি শাখা) ফারাহ ফাতেহা তাকলিমা জানান, নারায়ণগঞ্জে প্রথম দিনের পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর জেলার ১৯টি কেন্দ্রে এইচএসসি ও ৭টি কেন্দ্রে সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের আশেপাশে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট