1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মামুন হত্যা: তদন্তে প্রভাব ও বিচার বিলম্বের প্রতিবাদে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

মামুন হত্যা: তদন্তে প্রভাব ও বিচার বিলম্বের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন হত্যা মামলার তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করার অভিযোগ তুলে মানববন্ধন করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় সাধারণ জনগণ। একই সঙ্গে তারা আসামিদের অপতৎপরতা বন্ধ ও বিচার সুনিশ্চিতের দাবি জানান।

বুধবার (২৫ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা বলেন, “আমরা আতঙ্ক ও হুমকির মধ্যে রয়েছি। মামলার বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তারপরও আমরা মামুন হত্যার সুষ্ঠু বিচার চাই।”

বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের পেছনে যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের হাত রয়েছে। তারা তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। তাই তাদের অপতৎপরতা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনে বক্তব্য দেন— ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন,
জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হাসান লিটন, এসকে শাহীন, ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাদল প্রধান।

এ সময় বক্তারা মামুন হত্যার দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট