1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি আরজু, সম্পাদক বিদ্যুৎ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি আরজু, সম্পাদক বিদ্যুৎ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পর্যায়ের গণমাধ্যম ব্যক্তিদের কল্যাণে কাজ করতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষার প্রত্যাশা নিয়ে গঠিত হয়েছে নতুন সাংবাদিক সংগঠন ‘নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় চাষাঢ়া সমবায় মার্কেটের ৪র্থ তলায় আয়োজিত প্রস্তাবিত সভায় সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় দৈনিক আমার সময়-এর স্টাফ রিপোর্টার ও পাক্ষিক তথ্য পত্র-এর প্রধান সম্পাদক মো. শফিকুল ইসলাম আরজুকে আহ্বায়ক এবং দৈনিক ভোরের সময়-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের নীরবাংলা-এর নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎকে সদস্য সচিব করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক বাংলাদেশের আলো এর সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনির, দৈনিক ডেসটিনি এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক দেশের আলো এর বিভাগীয় সম্পাদক মো. হারুন অর রশিদ সাগর, দৈনিক সবার কন্ঠ এর বার্তা সম্পাদক মো. শাহ আলম মোল্লা। সদস্যরা হলেন দৈনিক আজকের নীরবাংলা এর বার্তা সম্পাদক মো. আনিসুল হক হীরা ও দৈনিক অগ্রবাণী পত্রিকার ফটো সাংবাদিক মো. সাদ্দাম হোসেন মীর্জা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট