1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দৈনিক ইয়াদ সম্পাদক সবুজের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

দৈনিক ইয়াদ সম্পাদক সবুজের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দৈনিক ইয়াদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তোফাজ্জল হোসেনের সহধর্মিণী ও সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ এবং ফটোসাংবাদিক সৌরভের মা মাহমুদা আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বাদ আসর নারায়ণগঞ্জ শহরের দৈনিক ইয়াদ পত্রিকার কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, জামায়াতের মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মিলাদ মাহফিলে মরহুমা মাহমুদা আক্তার এবং তার স্বামী মরহুম তোফাজ্জল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

]এ সময় সাংবাদিক মনিরুল ইসলাম সবুজ তার পিতা-মাতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং বলেন, “আল্লাহ যেন আমার মা-বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেন ও জান্নাত নসিব করেন।”

বক্তারা মরহুম তোফাজ্জল হোসেন ও মাহমুদা আক্তারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের শূন্যতা কখনো পূরণ হবার নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট