1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চট্টগ্রাম বন্দর লিজ, করিডোর ও সামরিক কারখানা চুক্তি বাতিলের দাবি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর লিজ, করিডোর ও সামরিক কারখানা চুক্তি বাতিলের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রক্রিয়া, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত এবং তুরস্ক ও কাতারকে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা।

বুধবার (২৫ জুন) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সমাবেশে থেকে ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সফল করার আহ্বান জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মরেড হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ান, বাসদ জেলা ফোরামের সদস্য সেলিম মাহমুদ, সিপিবি নেতা আব্দুল হাই শরীফ ও ইকবাল হোসেন।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক নিউমুড়িং কনটেইনার টার্মিনালটি আমিরাতের বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। এ টার্মিনাল দিয়ে বন্দরের অর্ধেক মালামাল আসা-যাওয়া করে। এটি বিদেশি কোম্পানিকে দিলে জাতীয় অর্থনীতির ওপর বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কারণ, এই কোম্পানির সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি রয়েছে।

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাখাইনে তথাকথিত মানবিক করিডোর দেওয়ার পাঁয়তারা করছে, যা বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর সামিল। জনগণের সম্মতি ছাড়াই দেশের স্বার্থবিরোধী এমন সিদ্ধান্ত জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে চীন, মায়ানমার বা আরাকান আর্মির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও যেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতোই সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষায় কাজ করছে। মানবিক করিডোর, সামরিক কারখানা বা বন্দর লিজ—এসব চুক্তি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে বিপন্ন করছে।

তারা অবিলম্বে চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া, কথিত মানবিক করিডোর এবং তুরস্ক-কাতারের সামরিক কারখানা প্রতিষ্ঠার প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানান।

সমাবেশ থেকে জানানো হয়, ২৭ জুন সকাল ১০টায় চিটাগাং রোড ও ১১টায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পথসভা করে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ শুরু হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট