1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কোস্ট গার্ডের কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

কোস্ট গার্ডের কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা কোস্ট গার্ড স্টেশন থেকে টাকার বিনিময়ে ট্রাকভর্তি অবৈধ কারেন্ট জাল নিয়ে বের হওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন চালকসহ তিনজন। পরে উত্তেজিত জনতা মারধর করে জালসহ আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার (২৫ জুন) সকালে ফতুল্লার পাগলা কোস্ট গার্ড স্টেশনের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন— সোনারগাঁও থানার ভরমেসন্ধি গ্রামের আরব আলী ভূইয়ার ছেলে রিফাত ভূইয়া (৩৭), একই থানার আনন্দ বাজার এলাকার বলায় নাথের ছেলে লোকনাথ (২২) ও একই থানার বারদী গ্রামের শামীমের ছেলে ট্রাক চালক সোহাগ (২৫)।

আটক রিফাত জানান, সোনারগাঁওয়ের গুলজার হোসেন তাদেরকে একটি ট্রাকসহ কোস্ট গার্ড স্টেশনে পাঠান এবং বলেন, অপারেশন অফিসার রাশেদের সঙ্গে দেখা করলে তিনি জাল সরবরাহ করবেন। পরে স্টেশনের ভেতর নিয়ে গিয়ে একটি কক্ষ থেকে ট্রাকে জাল ভরে দিয়ে বের হতে বলেন। বের হওয়ার সময় স্থানীয় যুবকরা ট্রাক আটকে তাদের মারধর করে পুলিশে দেয়।

স্থানীয়দের অভিযোগ, কোস্ট গার্ডের কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে আটককৃত অবৈধ কারেন্ট জাল, ভারতীয় কাপড়, মাছ ইত্যাদি গোপনে পাচার করে আসছিল। এ নিয়ে একাধিকবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার জাল পাচারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সতর্ক থাকে এবং ট্রাকটি বের হওয়ার সাথে সাথেই আটক করে।

ঘটনার সঙ্গে জড়িত গুলজার হোসেন বলেন, “অপারেশন অফিসার রাশেদ আমাকে ফোন করে ৩ লাখ টাকা ও একটি ট্রাক পাঠাতে বলেন। আমি তার নির্দেশে লোক পাঠাই। তিনি টাকা নিয়ে জাল ভরে দেন। ট্রাক কারা আটক করেছে, জানি না।”

অন্যদিকে অভিযুক্ত অপারেশন অফিসার রাশেদ বলেন, “সোর্সদের তথ্য অনুযায়ী অবৈধ মাল আটক করি। সেই মাল থেকে কমিশন হিসেবে কিছু জিনিস সোর্সদের দেওয়া হয়। সেই মাল গুলজার হোসেনের কাছে বিক্রি করা হয়েছে।”

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে উত্তেজিত জনতা জড়ো হয়ে ট্রাকসহ তিনজনকে আমাদের হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় কোস্ট গার্ড স্টেশন থেকে কারেন্ট জাল সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট