1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নদী গর্ভে বন্দরের শান্তিনগর কবরস্থান-পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

নদী গর্ভে বন্দরের শান্তিনগর কবরস্থান-পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১৯ নং ওয়ার্ড শান্তিনগর কবরস্থানটি নদীর ভাঙ্গনের কবলে। এমনই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হবার পরে কবরস্থানটি পরিদর্শন করেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার ২৪ শে জুন দুপুরের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গ্রামবাসী তাকে জানায়,শীতলক্ষা নদী এখন বর্ষার পানির উত্তাল স্রোতে প্রতিনিয়ত নদীতে ভেঙে পড়ছে কবরস্থানের আশপাশের অংশ। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশ ও বেড়া দিয়ে অস্থায়ীভাবে প্রতিরক্ষা বাঁধ তৈরির চেষ্টা করছে। কিন্তু এতেও কোন কাজ হচ্ছে না, তাই আমরা চাই সরকারিভাবে দ্রুত একটি ব্যবস্থা নেয়া হোক।

এলাকাবাসী আরো অভিযোগ করেন, যে পূর্ববর্তী সরকারের সময়ে প্রশাসনের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে শীতলক্ষ্যার পাড়ে বালু উত্তোলন করে। যার কারণে শুধু কবরস্থান নয়, শান্তিনগর এলাকার বিস্তীর্ণ ফসলি জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।আমরা চাই সরকার যেন এই কবরস্থানটি রক্ষার যথাযথ ব্যবস্থা নেন।

এ সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমি নিজে পরিদর্শন করলাম এবং সকলের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নিবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট