1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন করে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং মার্কিন মদদে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক প্রদীপ সরকার।

নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৩ জুন ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি হামলায় ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক বোমা বর্ষণ করে। এতে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ প্রায় তিন শতাধিক মানুষ নিহত হন।

তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বোর্দ, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। অথচ ইরান বারবার বলছে, তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ। এর আগেও এমন মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্র ইরাক, লিবিয়া ও আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে লাখো মানুষ হত্যা করেছে।

তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ এবং জায়নবাদী ইসরায়েল একযোগে ফিলিস্তিন, সিরিয়া ও ইয়েমেনেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইরানকে কেন্দ্র করে নতুন সংঘাত গোটা বিশ্বকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলছে।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে ইরানে হামলা ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান। একইসাথে তারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষদেরকে সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি ইরানের যুদ্ধবিরোধী সংগ্রামী জনগণের পাশে থাকার ঘোষণা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট