1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিক প্রশাসককে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র ১১ দফা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নাসিক প্রশাসককে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র ১১ দফা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের যানজট ও নাগরিক সমস্যা সমাধানে ১১ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (২৩ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান-এর কাছে এ স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে যানজট নিরসন, ড্রেন-ফুটপাত সংস্কার, জলাবদ্ধতা ও পরিবেশ সংরক্ষণ, অবৈধ হকার উচ্ছেদ, সড়ক প্রশস্তকরণসহ মোট ১১ দফা দাবির কথা উল্লেখ করা হয়। সিটি প্রশাসক দাবিগুলো মনোযোগসহকারে শ্রবণ করেন এবং সেগুলোকে যৌক্তিক বলে উল্লেখ করে দ্রুত বাস্তবায়নে আশ্বাস দেন।

১. বন্দরবাসীর দুর্ভোগ লাঘবে কদম রসুল সেতুর প্রয়োজনীয় র‌্যাম্প পরিবর্তন করে দ্রুত নির্মাণ কাজ শুরু করা। ২. জনদুর্ভোগ নিরসনে বঙ্গবন্ধু সড়কের ড্রেন ও ফুটপাত সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা। ৩. রাসেল পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল খালের পানিতে ভাসমান কচুরিপানা ও ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার করে তা প্রতি মাসে অন্তত দুইবার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ৪. বঙ্গবন্ধু রোডসহ শহরের সকল সড়কবাতি এবং রাসেল পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল লেকের চারপাশে স্থাপিত সড়কবাতিগুলো ধারাবাহিকভাবে সচল রাখা। ৫. মীরজুমলা রোড সম্পূর্ণ হকারমুক্ত করে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা। ৬. ক) ২নং গেইট মোড় দিয়ে উল্টো পথে পশ্চিমে আলী আহাম্মদ চুনকা সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করা; খ) বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড় থেকে উল্টোপথে দক্ষিণে যান চলাচল বন্ধ করা; গ) ২নং গেইট দিয়ে দক্ষিণে বঙ্গবন্ধু সড়কের বিভাজকের দুই পাশ দিয়ে গাড়ি চলাচল নিশ্চিত করা; ঘ) ২নং রেল গেইট থেকে বাসস্টপেজ অপসারণ এবং এসএস রোড (চেম্বার রোড) থেকে মুক্তিযোদ্ধা স্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে যাওয়ার ফুটপাত ও রাস্তাটি হকারমুক্ত করে উন্মুক্ত রাখা; ঙ) ২নং গেইট হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের দেওভোগে প্রবেশের জন্য প্রবেশপথ তৈরি করা। ৭. ২নং গেইট তথা আলমাস পয়েন্ট থেকে উত্তরে ২নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে রাস্তা ১০-১৫ ফুট প্রশস্ত করা। ৮. চাষাড়া মোড়ের সোনালী ব্যাংকের সামনে বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ মিশুক ও সিএনজি স্টেশন অপসারণ করা। ৯. শায়েস্তা খান সড়কে স্যুয়ারেজ পাইপলাইন স্থাপন দ্রুত সম্পন্ন করা। ১০. ২নং রেল গেইট থেকে রেললাইনের পাশ দিয়ে চাষাড়া পর্যন্ত অস্থায়ী রাস্তাটি সংস্কার ও চালু করা। ১১. রাসেল পার্কে চারুকলা ভবনের নিচতলায় তরুণ ছাত্রদের কুংফু-কারাতে প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করা অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন: সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতুবউদ্দিন আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, হাজী মো. রমজান উল রশীদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, অধ্যাপক জাহাঙ্গীর আহম্মদ জাগু, গোলাম রসুল রফিক, ক্রীড়া সম্পাদক হাজী মো. জাহাঙ্গীর কবির পোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সমাজকল্যাণ সম্পাদক রাজিউদ্দিন আহম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, যুব বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, আবুল হোসেন সরদার, কার্যকরী সদস্য হাফেজ শফি আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোড়ল, তাপস সাহা, কামাল হোসেন মিলন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট